নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৯জানুয়ারি :- বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুবিদার্থে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পর্ণ মানুষদের হাতে সহায়ক যন্ত্র তুলে দেওয়া হল বৃহস্পতিবার। এদিন দুপুরে কালিয়াগঞ্জের ধনকৈল কৃষক বাজারে এই সহায়ক যন্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমাজকল্যাণ অফিসার দেবব্রত ঘটক এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার মোট ৩২ জনের হাতে টাই-সাইকেল, স্ক্র্যাচ, শ্রবণযন্ত্র, হুইলচেয়ার তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান বিশেষ চাহিদা সম্পর্ণ মানুষদের তরফে যে আবেদন এসেছিল।

No comments:
Post a Comment